সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১২টা ৪৫ মিনিটে তাঁর নিজ জন্মভূমি সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে প্রাপ্ত তথ্যমতে, মরিয়ম খাতুনের মৃত্যুর পর সোমবার রাত আনুমানিক ১২টার দিকে ঢাকা থেকে সড়কপথে তাঁর মরদেহ নিয়ে স্বজনরা সাতক্ষীরার গাবুরায় পৌঁছান। স্বজনদের আসার আগেই স্থানীয়ভাবে কবর প্রস্তুত করে রাখা হয়েছিল।
পরবর্তীতে ধর্মীয় অনুশাসন অনুযায়ী মরদেহের গোসল ও জানাজার নামাজ শেষে রাত পৌনে একটায় পারিবারিক কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
উক্ত দাফন ও জানাজা অনুষ্ঠানে মরিয়ম খাতুনের পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের পাশাপাশি বিপুল সংখ্যক স্থানীয় গ্রামবাসী এবং পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।