লাল কার্ডের পর আর্মব্যান্ড ছুড়ে ফেললেন বুনেদজাহ l
ফুটবলে একটি লাল কার্ড কখনো কখনো হয়ে উঠতে পারে একজন খেলোয়াড়ের ক্যারিয়ারের সবচেয়ে বড় অনুশোচনার কারণ। ম্যাচে গুরুতর অপরাধ বা অসদাচরণের জন্য সরাসরি লাল কার্ড দেখিয়ে একজন খেলোয়াড়কে মাঠের বাইরে পাঠানো হয়। আর সেই লাল কার্ডের সঙ্গে জড়িয়ে থাকতে পারে পরবর্তী ম্যাচে নিষেধাজ্ঞা, এমনকি আরও বড় শাস্তির আশঙ্কাও। এবার এমনই এক বিতর্কিত ঘটনার কারণে আলোচনায় এসেছেন আল-শামালের অধিনায়ক ও অভিজ্ঞ স্ট্রাইকার বাগদাদ বুনেদজাহ। কাতার স্টারস লিগের ম্যাচে যোগ করা সময়ে রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও অসদাচরণের কারণে প্রথমে হলুদ কার্ড দেখেন তিনি। এর কয়েক সেকেন্ড পরই শেষ বাঁশি বাজিয়ে ম্যাচ শেষ করেন রেফারি। ম্যাচ শেষ হওয়ার পরও রেফারি মোহাম্মদ আল-শামারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন বুনেদজাহ I তিনি রেফারির কাছে গিয়ে নিজের বিরুদ্ধে দেওয়া সিদ্ধান্তের ব্যাখ্যা দাবি করেন।
তবে রেফারি তাকে সরে যেতে বলন,আর সেখানেই পরিস্থিতি রূপ নেয় আরও নাটকীয়তায় । যাওয়ার পথে রেফারির উদ্দেশে আপত্তিকর ও অশোভন ইশারা করেন তিনি। বিষয়টি রেফারি নজরে এলে বুনেদজাহকে আবার ডেকে পাঠান । এরপর তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠানো হয়। ম্যাচের পরও নিজের আচরণের কারণে শাস্তির মুখে পড়তে হয় এই অভিজ্ঞ স্ট্রাইকারকে।লাল কার্ড দেখে তেলে বেগুনে যেন জলে উঠে বুনেদজাহ। একপর্যায়ে নিজের অধিনায়কের আর্মব্যান্ড খুলে মাঠে ছুড়ে ফেলেন তিনি। পরিস্থিতি সামাল দিতে ক্লাবের কর্মকর্তারা এগিয়ে এসে তাকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু তখনও তার ক্ষোভ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ঘটনার একপর্যায়ে দলের এক স্টাফের সঙ্গেও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন তিনি ।
তার এমন আচরণে হতাশ ফুটবলভক্তরা। বিশেষ করে দলের অধিনায়ক ও অভিজ্ঞ একজন খেলোয়াড় হিসেবে তার কাছ থেকে এমন আচরণ প্রত্যাশা করেননি অনেকেই। এখন এই লাল কার্ডের কারণে পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন তিনি। ফলে একটি ম্যাচের উত্তেজনা থেকে শুরু হওয়া এই ঘটনা শেষ পর্যন্ত তার জন্য বড় ধরনের শাস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে I
Comments
Be the first to comment.