বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) সর্বশেষ বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে ২০ সেপ্টেম্বর ২০২৬, রোববার। ভার্চুয়াল সেই বোর্ড মিটিংয়ে অংশ নিয়ে ঐতিহাসিক এক ঘটনার জন্ম দেন মেডিকেল কমিটির চেয়ারম্যান সরকার মাহবুব শামিম। এক সূত্র থেকে জানা যায় মদ্যপ অবস্থায় তিনি মিটিংয়ে অংশ নেন, এবং শুরু থেকেই অনিয়ন্ত্রিত ছিলেন। এক পর্যায়ে অন্য একজন পরিচালকে অশ্রাব্য ভাষায় কথা বলতে থাকেন এবং এক পর্যায়ে ঐ পরিচালক মিটিং ছেড়ে উঠে জান। এটি ছিল বর্তমান বোর্ডের চতুর্থ সভা যা ভার্চুয়ালি আয়োজন করা হয়।
এমন এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও ঐ সভায় ক্রিকেটের উন্নয়নে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে।
সভায় উল্লেখযোগ্য সিদ্ধান্ত গুলো নিচে দেয়া হল।
১. ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের ম্যাচ ফি বৃদ্ধি
২. তিন ফরম্যাট নিয়ে ছয় দলের নতুন ঘরোয়া প্রতিযোগিতা চালুর নীতিগত অনুমোদন
৩. নতুন প্রতিযোগিতার T20 পর্ব ডিসেম্বর ২০২৬-এ শুরুর সম্ভাব্য সময় নির্ধারণ
৪. জাতীয় ক্রিকেট একাডেমির মাঠে আন্তর্জাতিক মানের অ্যাথলেটিক ট্র্যাক স্থাপনের অনুমোদন
৫. শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুটি নতুন ড্রেসিংরুম নির্মাণের অনুমোদন।