দেশে পর্যাপ্ত সার রয়েছে, কৃষকদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: কৃষিমন্ত্রী
দেশে সারের কোনো সংকট নেই। কৃষকদের দুশ্চিন্তার মধ্যে স্বস্তির বার্তা দিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ। দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে, তাই কৃষকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন তিনি।শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ফেনীর ফুলগাজীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।মন্ত্রী জানান, একটি চক্র কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে সার মজুতের চেষ্টা করছে। তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেউ কৃত্রিম সংকট তৈরির জন্য সার মজুত করলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।এ সময় তিনি আরও বলেন, প্রথম ধাপে সারাদেশে কৃষকদের মধ্যে এক লাখ ১০ হাজার কৃষি কার্ড বিতরণ করা হবে। এর মধ্যে ফেনীর সাড়ে সাত হাজার কৃষক এই কার্ড পাবেন। এ ছাড়া আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ফেনীতে গিয়ে কৃষি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলেও জানান কৃষিমন্ত্রী।
Comments
Be the first to comment.