জামায়াতে ইসলামীর আমিরের রাজনৈতিক বক্তব্যের ধারাবাহিকতা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বর্তমান অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জামায়াত ও এনসিপির সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এই প্রতিক্রিয়া জানান। সেখানে তিনি জামায়াতে ইসলামীর দাবিনামা পরিবর্তন এবং এনসিপির কর্মসূচিতে জনসম্পৃক্ততার অভাবের বিষয়টি তুলে ধরেন।
জামায়াতের আমির গত লংমার্চে বললেন, জাতির প্রয়োজনে ৬ দফা ১ দফায় পরিণত হতে পারে! আজকের লংমার্চ থেকে বললেন, জাতির প্রয়োজনে ৮ দফা ১ দফায় পরিণত হতে পারে!' কিন্তু জাতি কি জানে তার প্রয়োজনে কখন ৬ দফা ৮ দফায় পরিণত হলো? যে নেতা দাবিদাওয়া ঠিক করতে পারে না, সেই নেতা শুধুমাত্র জামায়াতি জাতির নেতা হতে পারে, সমগ্র জাতির নেতা হতে পারে না!
লংমার্চে জনগণ কেমন সাড়া দিবে, সেটা গতকাল ছুটির দিনে জাতীয় সংসদ ভবনের সামনে এনসিপি আয়োজিত কর্মসূচিতে থেকে মোটামুটি বোঝা গেছে! সেখানে নেতাকর্মীদের তুলনায় সাংবাদিকদের উপস্থিতি বেশি মনে হয়েছে! কোন বাধা নাই, তারপরও জাতি সাড়াশব্দ করছে না! এই পিছনের কারণ কি এনসিপি কখনো অনুসন্ধান করার চেষ্টা করেছে?
দেখেন এই জাতি ভুলে নাই যে, এনসিপির আহ্বায়াক নাহিদ ইসলাম নির্বাচনের আগে বলেছিলো, জামায়াতের নেতৃত্বকে এই দেশের জনগণ কখনোই গ্রহণ করবে না! কিন্তু নাহিদ ইসলাম যেদিন জামায়াতের আমিরের নেতৃত্বকে গ্রহণ করলেন, সেদিন থেকে জাতির দুই নেতার কোন নেতার আহ্বানেই জাতি আর সাড়া দিচ্ছে না!