কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিস্ফোরক দ্রব্য আইনের এক মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের স্থানীয় নেতা আবুল হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে কিশোরগঞ্জের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মান্দারকান্দি চৌরাস্তা বাজার এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আবুল হোসেন উপজেলার বুরুদিয়া ইউনিয়নের নামা পুটিয়া গ্রামের আব্দুল আলীর ছেলে। তিনি বুরুদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মবিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিস্ফোরক দ্রব্য আইনের একটি নির্দিষ্ট মামলায় অভিযুক্ত আসামি হিসেবে আবুল হোসেনকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার দুপুরে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।