বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে সরকারের চলমান উন্নয়ন ও সংস্কার কার্যক্রমে জাতিসংঘকে আরও ঘনিষ্ঠভাবে পাশে পাওয়ার প্রত্যাশা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান রড্রিগেসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।
বৈঠকে বাংলাদেশের উন্নয়ন ভাবনা, নতুন সরকারের জনআকাঙ্ক্ষা পূরণে বিভিন্ন অংশীজনের সঙ্গে সমন্বয় এবং জুলাই অভ্যুত্থান-পরবর্তী প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে আলোচনা হয়। ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের সহযোগিতা আরও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।
জহির উদ্দিন স্বপন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও সংস্কারমূলক কর্মকাণ্ডে জাতিসংঘের আরও ঘনিষ্ঠ সহযোগিতা কামনা করেন।