ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের দুদিন পর পুকুর পাড়ের ঝোপ থেকে মিম (৭) নামে এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিম বিদ্যাকুট গ্রামের মিজানুর রহমানের মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শিশু মিম শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বাড়ি থেকে বের হয়ে নানার বাড়ি যাওয়ার সময় নিখোঁজ হন। পরে সোমবার বিকেলে বিদ্যাকুট বড় বাড়ির পুকুর পাড়ের ঝোপে তার লাশ দেখতে পেয়ে পুলিশ খবর দেন এলাকাবাসী। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠান।

নিহত মিমের পিতা মিজানুর রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার শিশু মেয়েটা এভাবে চলে যাবে সেটা কল্পনাও করতে পারছি না।’

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী কালবেলাকে জানান, থানায় অভিযোগের পর তদন্তের জন্য এলাকায় গিয়েছিলাম, শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

সুত্রঃ কালবেলা