প্রযুক্তির কল্যাণে মানুষ আজ পৌছে গেছে শূণ্যে থেকে মহাশূণ্যে। তারই ধারাবাহিকতায় প্রযুক্তির উল্লেখযোগ্য অগ্রগতিতে যুক্তরাষ্ট্র চাঁদের মাটিতে প্রথমবারের মতো মানুষ পাঠানোর পাশাপাশি পাঠিয়েছে তাদের উন্নত মহাকাশ যান। তবে শুধু মহাকাশ যান পাঠিয়েই ক্ষান্ত থাকেননি তারা। এবার সেই চাঁদের মালিকানা দাবি করে বসলেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রথমবারের মতো মানুষ চাঁদে যায় কখন?
১৯৬৯ সালের ২০ জুলাই! দিনটির কথা মনে আছে নিশ্চয়ই। যেদিন প্রথমবারের মতো নাসার অ্যাপোলো ১১ যান অবতরণ করে চাঁদের মাটিতে। মার্কিন মহাকাশচারী নীল আর্মস্ট্রং প্রথম মানুষ হিসেবে চাঁদের মাটিতে পা রাখেন। তাঁর সঙ্গে চন্দ্রচারী হিসেবে ছিলেন বাজ অলড্রিন। এরপর এ বছর আরও একবার চন্দ্রাভিযানে জয় লাভ করে তারা। তাদের এই মহাকাশ জয়ে বিশ্বব্যাপী প্রযুক্তিতে নিজেদের সামর্থ্য প্রমাণ করে আমেরিকা
চাঁদের মালিকানা দাবিতে ট্রাম্পের পোস্ট!
আমেরিকার মহাকাশ গবেষণার এই ধারাবাহিক সাফল্যের মধ্যেই নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম তিনি চাঁদের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, "The Moon is Ours" বা চাঁদ আমাদের। একই সাথে তিনি আমেরিকার পতাকার একটি ইমোজিও জুড়ে দেন। ডোনাল্ড ট্রাম্পের এই সংক্ষিপ্ত কিন্তু চাঞ্চল্যকর দাবিটি মুহূর্তের মধ্যেই বিশ্বজুড়ে ভাইরাল হয়ে যায় এবং আন্তর্জাতিক মহলে নতুন এক বিতর্কের সূত্রপাত ঘটায়। প্রেসিডেন্ট ট্রাম্প চাঁদের মালিকানা দাবি করলেও আন্তর্জাতিক আইন কিন্তু সম্পূর্ণ ভিন্ন কথা বলে। ১৯৬৭ সালে জাতিসংঘে প্রণীত 'আউটার স্পেস ট্রিটি বা বহিঃমহাকাশ চুক্তি অনুযায়ী, চাঁদ বা মহাবিশ্বের অন্য কোনো মহাজাগতিক বস্তুর ওপর কোনো নির্দিষ্ট দেশ তাদের একক সার্বভৌমত্ব বা মালিকানা দাবি করতে পারবে না। যুক্তরাষ্ট্র নিজেও এই ঐতিহাসিক চুক্তির অন্যতম স্বাক্ষরকারী দেশ।
আইনি বাধা থাকা সত্ত্বেও চাঁদের নিয়ন্ত্রণ ও এর খনিজ সম্পদ আহরণ নিয়ে পরাশক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা দিন দিন তীব্র হচ্ছে। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই আমেরিকার মহাকাশ শক্তি বৃদ্ধির লক্ষ্যে মার্কিন স্পেস ফোর্সের আধুনিকায়ন মতো বড় বড় পরিকল্পনা হাতে নিয়েছে। শুধু আমেরিকাই নয়, চীন ও ভারতের মতো দেশগুলোও এখন চন্দ্রাভিযানে ব্যাপক সাফল্য দেখাচ্ছে। ফলে ট্রাম্পের এই মন্তব্য ভবিষ্যৎ মহাকাশ বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে দেশগুলোর মধ্যকার তীব্র প্রতিযোগিতারই আভাস দিচ্ছ।