দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, শুধু মানুষের খাওয়া-পরা নয়, ইজ্জত ও নিরাপত্তার দিক থেকেও দেশের মানুষ ভালো নেই।

শনিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতপন্থী ইসলামী বক্তাদের সংগঠন মাজলিসুল মুফাসসিরীনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দু-একজনের ভুল বা কর্মকাণ্ডের জন্য পুরো আলেম সমাজকে দায়ী করা ঠিক নয়। এ ধরনের বিষয় বিবেচনায় নিয়ে আলেম সমাজকে মূল্যায়ন করার আহ্বান জানান তিনি।

সংসদে কোরআন-সুন্নাহবিরোধী একটি আইন পাস হয়েছে দাবি করে জামায়াত আমির বলেন, আইনটি সংশোধনের বিষয়ে সবাইকে কথা বলতে হবে। সংশোধনের উদ্দেশ্যেই এ নিয়ে সমালোচনা করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।