একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা ও দেশকে অস্থির করতে ‘পতিত দোসররা’ নানা ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণের আগে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

ডেঙ্গু মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আগে থেকেই সচেতন হলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ জন্য ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে বাড়ির আশপাশে জমে থাকা ও পচা পানি দ্রুত পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন, যাতে ডেঙ্গুর বিস্তার ঠেকানো যায়। আগে ডেঙ্গু পরীক্ষার জন্য অর্থ নেওয়া হলেও বর্তমানে তা বিনামূল্যে করা হয়েছে বলেও জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘তারেক রহমানের সরকার জনগণের সরকার। কোনো ধরনের নৈরাজ্য ও অপরাধকে সরকার প্রশ্রয় দেবে না।’

এ সময় পুলিশের ভ্যান থেকে কীভাবে একজন শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারে, তা নিয়েও প্রশ্ন তোলেন রি