জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে গিয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ। শনিবার (৩ অক্টোবর) তিনি ‘চায়না-বাংলাদেশ পার্টনারশিপ প্ল্যাটফর্ম’-এর মহাসচিব অ্যালেক্স ওয়াংকে সঙ্গে নিয়ে এনসিপি কার্যালয় পরিদর্শন করেন।

এ সময় এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি এবং দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তারা। বৈঠকে সংসদীয় কার্যক্রম, গণতান্ত্রিক শাসনব্যবস্থা এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে অভিজ্ঞতা ও মতামত বিনিময় হয়।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, পারস্পরিক আলোচনার পাশাপাশি ভবিষ্যতে সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

এ সময় দলের ডায়াসপোরা ও আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও যুগ্ম সদস্য-সচিব আলাউদ্দীন মোহাম্মদ এবং যুগ্ম প্রধান সমন্বয়ক আবদুল্লাহ আল ফয়সল উপস্থিত ছিলেন।