জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় দুপুরে অভিজাত হোটেল গ্র্যান্ড হায়াতে উচ্চপর্যায়ের এই দ্বিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকের সার্বিক বিষয় নিশ্চিত করে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যকার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে আলোকপাত ও আলোচনা করা হয়।