রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ নিয়ে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের ব্যাখ্যা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মন্তব্য করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া এ কথা বলেন।
সম্প্রতি এক প্রতিবাদ মিছিল শেষে পাটওয়ারী বলেছিলেন, সরকার তাদের তিনটি প্রধান দাবি মেনে নিলে ঢাকায় আর কোনো ককটেল বিস্ফোরণ হবে না। তার এই বক্তব্যের প্রসঙ্গে ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, তিনি কেন এমন মন্তব্য করেছেন, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত।
তবে পাটওয়ারীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে কি না, সে সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা নেবেন বলে জানান তিনি।