ঢাকা বিশ্ববিদ্যালয়ে অতীতে দলীয় প্রভাবের কারণে অনেক মেধাবী শিক্ষার্থী বঞ্চিত হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, রাজপথে আর বুলেটের ব্যবহার নয়, মেধা ও যোগ্যতার ভিত্তিতে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানসহ দেশের বিভিন্ন সংকটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্য ধরে রাখতে শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা বিকাশে মনোযোগী হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম সময়ের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।