প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি। সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশে আমিরাতের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং দক্ষ বাংলাদেশি জনশক্তির কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

পাশাপাশি জ্বালানি, অবকাঠামো, বিমান চলাচল, তথ্যপ্রযুক্তি, রেলওয়ে ও লজিস্টিকস খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা করেন তারা।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।