রাজপ্রাসাদের ঝলমলে আলো ছাপিয়ে এ এক নতুন রূপকথা I
রাজপ্রাসাদের ঝলমলে পরিবেশ কিংবা রাজকীয় ঐতিহ্যের জন্য নয়, বরং সাহসিকতা, কঠোর পরিশ্রমের মানসিকতা আর বিনয়ী আচরণে দিয়েই গোটা বিশ্বের নজর কেড়েছেন তিনি। কথা কথা , স্পেনের ভবিষ্যৎ রানি রাজকুমারী লিওনরকে নিয়ে।
রাজপরিবারে জন্ম হলেও রাজকীয় আরাম-আয়েশের জীবন বেছে নেননি লিওনর। বরং ভবিষ্যতের দায়িত্বের জন্য নিজেকে প্রস্তুত করতে নিয়েছেন কঠোর প্রশিক্ষণ। বিমান চালনা থেকে শুরু করে সামরিক প্রশিক্ষণ বিভিন্ন কঠিন ধাপ পেরিয়ে নিজেকে গড়ে তুলছেন তিনি। পাশাপাশি একাধিক ভাষাতেও দক্ষ লিওনর। রাজকীয় পরিচয়ের আড়ালে থাকা এই পরিশ্রমী ও দায়িত্বশীল তরুণীকেই ভবিষ্যতে দেখা যাবে স্পেনের সিংহাসনে।আর এবার রাজপ্রাসাদের গণ্ডি পেরিয়ে নতুন করে আলোচনায় এসেছেন তার বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের মুহূর্ত ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। রাজকীয় নিরাপত্তা আর জাঁকজমকপূর্ণ জীবন পেছনে ফেলে এবার সাধারণ শিক্ষার্থীদের ভিড়ে পা রেখেছেন লিওনর। ২০ বছর বয়সে শুরু করেছেন রাজনৈতিক বিজ্ঞানে স্নাতক পড়াশোনা।
বিশ্ববিদ্যালয়ের ফটকে পা রাখতেই তাকে স্বাগত জানান কর্তৃপক্ষ। আর রাজকুমারীকে একনজর দেখতে সেখানে ভিড় করেন শত শত শিক্ষার্থী ও স্থানীয় মানুষ। মাদ্রিদের কার্লোস থ্রি বিশ্ববিদ্যালয়ে চার বছর জন্য রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করবেন লিওনর। তার পাঠ্যসূচিতে রয়েছে আইন, অর্থনীতি, সমাজবিজ্ঞান, ইতিহাস ও আন্তর্জাতিক সম্পর্কের মতো গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জনের পথেই এগোচ্ছেন তিনি। রাজপরিবারের সদস্য হলেও বিশ্ববিদ্যালয়ে লিওনর পাচ্ছেন না কোনো বিশেষ একাডেমিক সুবিধা। অন্যান্য শিক্ষার্থীর মতোই ক্লাস ও বিভিন্ন একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন তিনি। প্রায় ৪০ জন শিক্ষার্থীর সঙ্গে একই শ্রেণিতে বসেই চলবে তার পড়াশোনা। রাজকুমারীর নিরাপত্তায় অবশ্য বিশেষ ব্যবস্থা থাকবে। তবে তার উপস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষাকার্যক্রমে কোনো পরিবর্তন আনা হয়নি।
শ্রেণিকক্ষে বসার আগে তাকে পাড়ি দিতে হয়েছে কঠোর সামরিক প্রশিক্ষণের পথ। সামরিক একাডেমিতে প্রশিক্ষণের পর তিনি যোগ দেন নৌবাহিনীর স্কুলে। এমনকি স্প্যানিশ নৌবাহিনীর প্রশিক্ষণ জাহাজ ‘হুয়ান সেবাস্তিয়ান দে এলকানো’-তে সমুদ্রযাত্রাতেও অংশ নেন তিনি। এরপর প্রশিক্ষণ নিয়েছেন জেনারেল এয়ার একাডেমিতেও।সব মিলিয়ে রাজকীয় উত্তরাধিকার, কঠোর সামরিক প্রশিক্ষণ আর রাজনৈতিক বিজ্ঞানের পাঠভবিষ্যৎ রানি হিসেবে নিজেকে প্রস্তুত করতে লিওনরের পথ যে বেশ কঠিন ও ব্যতিক্রমী, তা যেন আরও একবার স্পষ্ট হলো। সিংহাসনের উত্তরাধিকারী হয়েও দায়িত্ব পালনের প্রস্তুতিতে কোনো ছাড় রাখছেন না লিওনর।
Comments
Be the first to comment.