২০২৭ শিক্ষাবর্ষে দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ রিটটি করেন।

রিটের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী জাহিদ তালুকদার জানান, ২০২১ শিক্ষাবর্ষে সরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে পরীক্ষা বাদ দিয়ে লটারির মাধ্যমে ভর্তি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন সরকার।

পরবর্তীতে বিএনপি সরকার ক্ষমতায় এসে লটারির পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয়। পরে সংশোধিত এক প্রজ্ঞাপনে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত পরীক্ষার মাধ্যমে এবং প্রথম শ্রেণিতে লটারির ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত জানানো হয়।

এই প্রেক্ষাপটে আগামী ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে হাইকোর্টে রিটটি করা হয়েছে।