৫০ সেন্টিমিটার চওড়া গাড়ি বানিয়ে গিনেসে অ্যান্ড্রিয়া মারাজ্জি।
মাত্র ৫০ দশমিক ২০ সেন্টিমিটার চওড়া গাড়ি তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন ইতালির অ্যান্ড্রিয়া মারাজ্জি। আকারে অবিশ্বাস্য রকম সরু হলেও গাড়িটি খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায় । এ কারণেই এটি বিশ্বের সবচেয়ে সরু গাড়ি হিসেবে স্বীকৃতি পেয়েছে।অ্যান্ড্রিয়া পুরোনো একটি ফিয়াট পান্ডা গাড়িকে পরিবর্তন করে এই ব্যতিক্রমী গাড়িটি তৈরি করেছেন । গাড়িটির মাঝের বড় অংশ সরিয়ে দুই পাশের কাঠামো নতুনভাবে জোড়া দিয়েছেন । ফলে সাধারণ গাড়ির তুলনায় এটি হয়ে ওঠে অত্যন্ত সরু।অন্য যে কন গারির মত এই গাড়িটিতে রয়েছে চারটি চাকা, বৈদ্যুতিক মোটর। তবে এর আসন মাত্র একটি I চালকই শুধু এই গাড়িতে চরতে পারবে I ঘণ্টায় সর্বোচ্চ ১৫ কিলোমিটার গতিতে চলতে পারে গাড়িটি। একবার চার্জে দিলেই প্রায় ২৫ কিলোমিটার পর্যন্ত চলার সক্ষমতাও রয়েছে।মাত্র আধা মিটারের কাছাকাছি প্রস্থের এই গাড়ির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, ছোট ও সরু জায়গাতেও এটি চলাচল করতে পারে। অভিনব নকশার কারণে গাড়িটি এখন প্রযুক্তি ও গাড়িপ্রেমীদের মধ্যে তৈরি করেছে ব্যাপক আগ্রহ।
Comments
Be the first to comment.