বিকাশের মাধ্যমে ইউটিলিটি বিল পরিশোধ করে ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি জিতেছেন ১৫ জন গ্রাহক। অক্টোবরের ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত পরিচালিত বিশেষ ক্যাম্পেইনে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট ও টিভি বিলের সর্বোচ্চ পরিমাণ পরিশোধকারী গ্রাহকদের এ পুরস্কার দেওয়া হয়।

এ ছাড়া, ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতি মিনিটে বিকাশে প্রথম ইউটিলিটি বিল পরিশোধকারী ৪৮০ জন গ্রাহক ক্যাশব্যাক জেতার সুযোগ পান।

সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্মার্ট টিভি বিজয়ীদের হাতে পুরস্কারের কুপন তুলে দেওয়া হয়।

গ্রাহকদের জন্য একই ধরনের সুযোগ নিয়ে আগামী ১ নভেম্বর থেকে আবারও শুরু হচ্ছে ক্যাম্পেইনটি, যা চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। এ সময় প্রতিদিন বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট ও টিভি বিলের সর্বোচ্চ পরিমাণ পরিশোধকারী একজন গ্রাহক জিততে পারবেন একটি স্মার্ট টিভি। পাশাপাশি, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতি মিনিটে প্রথম ইউটিলিটি বিল পরিশোধকারী মোট ৪৮০ জন গ্রাহক সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ পাবেন।

বর্তমানে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, টেলিফোন, টিভি, শিক্ষাপ্রতিষ্ঠানের ফি, ক্রেডিট কার্ডের বিল ও সরকারি ফিসহ বিভিন্ন ধরনের বিল সহজেই পরিশোধ করা যায়। বিল পরিশোধের পর গ্রাহকেরা পরিবেশবান্ধব ডিজিটাল রসিদ ডাউনলোড করে ভবিষ্যতের জন্য সংরক্ষণও করতে পারেন।