দেশের বাজারে কমেছে সোনা ও রুপার গহনার দাম। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে নতুন দর ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ দামেই গহনা বিক্রি হবে।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায়। ২১ ক্যারেটের গহনার দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা।
এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছে।
রুপার গহনার ক্ষেত্রেও নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৮৪১ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৩ টাকা দরে বিক্রি হচ্ছে।