ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটে বড় ধরনের রদবদল করা হয়েছে। অতিরিক্ত ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক তিনটি আদেশে এ বদলি করা হয়।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে কয়েকজনকে গোয়েন্দা বিভাগে, কয়েকজনকে ট্র্যাফিক বিভাগ এবং বিভিন্ন জোনে দায়িত্ব দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ কমিশনার সাগর দিপা বিশ্বাসকে পিঅ্যান্ডআরএইচআরডি বিভাগে এবং আরিফা আশরাফ পিংকিকে পিওএম দক্ষিণ বিভাগে পাঠানো হয়েছে।
এ ছাড়া মেহেদি হাসান শাকিলকে নিউমার্কেট জোন, মো. নাসিম এ গুলশানকে গোয়েন্দা ওয়ারী বিভাগ, মো. নাদিম হায়দার চৌধুরীকে ট্র্যাফিক শাহবাগ জোন এবং স্বপ্না বেগমকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।
অন্য কর্মকর্তাদেরও গোয়েন্দা, ট্র্যাফিক ও বিভিন্ন জোনে পদায়ন করা হয়েছে। বদলি হওয়া সবাইকে নতুন কর্মস্থলে যোগ দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।