গণভোটের রায় দ্রুত বাস্তবায়নসহ তিন দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে দলটির কার্যালয়ে জুলাই সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন তিনটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং ওই সংবিধান সংশোধন কমিটিতে এনসিপির অংশ না নেওয়া।

আখতার হোসেন বলেন, এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানাচ্ছে এনসিপি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক।