জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সামাজিক মাধ্যমে নতুন ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গোলাপি পোশাকে মিষ্টি হাসির কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবির ক্যাপশনে জয়া লিখেছেন, ‘আ স্মাইল আই ডিডন্ট প্ল্যান’ অর্থাৎ কোনো পরিকল্পনা ছাড়াই ফুটে ওঠা হাসি।
জয়ার স্বাভাবিক হাসি ও স্নিগ্ধ অভিব্যক্তি ভক্তদের প্রশংসা কুড়িয়েছে। তবে ছবিগুলোতে তার তারুণ্যদীপ্ত লুকই বেশি আলোচনায় এসেছে। অনেকে মন্তব্য করেছেন, চল্লিশের জয়া যেন আরও তরুণ হয়ে ধরা দিয়েছেন।
অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও নিয়মিত সক্রিয় এই অভিনেত্রী। অবসর সময়ে বাগান ও পোষ্য নিয়ে সময় কাটান তিনি। সর্বশেষ কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায় দেখা গেছে জয়াকে।