বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে আলোচনা করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। এ সময় নতুন দায়িত্ব পাওয়ায় হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান তিনি।
সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু, বিশেষ করে নিউইয়র্কে সম্প্রতি শেষ হওয়া ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের বিষয় নিয়েও মতবিনিময় করেন তারা।
প্রতিমন্ত্রী পারস্পরিক স্বার্থ ও জনগণের কল্যাণসংশ্লিষ্ট বিষয়গুলোতে ভারতের সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কাজ করার বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।