জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বমঞ্চের এই অধিবেশনে প্রধানমন্ত্রী মাতৃভাষা বাংলায় তাঁর বক্তব্য উপস্থাপন করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব এ তথ্য নিশ্চিত করেন।

ভাষণের মূল বিষয়বস্তু পররাষ্ট্র সচিব জানান, জাতিসংঘে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার চিত্র তুলে ধরবেন। পাশাপাশি বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের অবদান ও অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন তিনি।