প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সফরের সময়সূচি চূড়ান্ত হলে সরকারিভাবে তা জানানো হবে।

সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

হুমায়ুন কবির বলেন, আগামী নভেম্বরে তুরস্কে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফরের সম্ভাবনাও রয়েছে।

এদিকে, চলতি বছর শেষ হতে যাওয়া ভারতের সঙ্গে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।