শোবিজ অঙ্গনে বিয়ে, বিচ্ছেদ কিংবা তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা নতুন নয়। সম্প্রতি প্রীতম হাসান ও শেহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা ঘিরে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা, তখন ভিন্ন কারণে আলোচনায় এসেছেন অভিনেত্রী সাফা কবির।
কোনো বিতর্কিত মন্তব্য নয়, বরং নিজের ‘চিল’ মুডের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেই নেটিজেনদের কৌতূহলের কেন্দ্রে এসেছেন এই অভিনেত্রী।
সাফা কবিরের বিয়েতে উপস্থিত থাকার বিষয়টি শোবিজে নতুন নয়। প্রীতম হাসান ও শেহতাজের বিয়েতেও অতিথি হিসেবে দেখা গিয়েছিল তাকে। বর্তমানে প্রীতম-শেহতাজের বিচ্ছেদের খবর সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ সাফার পোস্টটিকেও সেই আলোচনার সঙ্গে মজার ছলে মিলিয়ে দেখছেন।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন সাফা। ছবিতে তাকে বেগুনি রঙের সোফায় বাথরোব পরে আয়েশি ভঙ্গিতে বসে থাকতে দেখা যায়। মুখে ফেসিয়াল মাস্ক, চোখে কালো সানগ্লাস এবং হাতে জুসের গ্লাস। সামনে ছিল ক্লাব স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাই ও ডিপিং সস।
ছবির ব্যাকগ্রাউন্ডে ফ্লোর ল্যাম্প ও প্যানোরামিক আর্টওয়ার্ক পুরো পরিবেশে দিয়েছে স্বস্তিদায়ক আবহ। পোস্টের সঙ্গে একটি গানও যুক্ত করেছেন অভিনেত্রী।
সাফার এই ছবি প্রকাশের পরই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা মন্তব্য। কেউ তার পোস্টকে নিছক মজার মুহূর্ত হিসেবে দেখেছেন, আবার কেউ চলমান বিয়ে-বিচ্ছেদের আলোচনার সঙ্গে মিলিয়ে নিয়েছেন।
একজন মন্তব্য করেন, ‘সাফা আপু যেন নিজের জনপ্রিয় মিম নিজেই রিক্রিয়েট করে ফেললেন!’ আরেকজন লেখেন, ‘আমিও আমার ফ্রেন্ড সার্কেলের সাফা কবির। সবাই বিয়ে করে ফেললেও আমি চিল!’
তবে সাফা কবিরের পোস্টে বিয়ে কিংবা বিচ্ছেদ নিয়ে কোনো মন্তব্য নেই। ফলে তার এই ছবি নিয়ে নেটিজেনদের আলোচনা মূলত মজার ছলেই সীমাবদ্ধ রয়েছে।