ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত ফুয়াং ক্লাব ও বারে অভিযান চালাচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। শনিবার (৩ অক্টোবর) বিকেলে যৌথভাবে এ অভিযান শুরু হয়। ক্লাবটি কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন।

এর আগে ২০১৯ সালে জুয়া ও ক্যাসিনো পরিচালনার অভিযোগে ফুয়াং ক্লাবে অভিযান চালিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী। তবে এবারের অভিযানের কারণ বা সেখানে কী পাওয়া গেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এর আগে গত বৃহস্পতিবার রাতে গুলশানে বিদেশি কূটনীতিকদের শুল্কমুক্ত মদ ও বিয়ার সরবরাহকারী প্রতিষ্ঠান ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এ অভিযান চালায় শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। সফটওয়্যার জালিয়াতি ও পণ্যের চালানে অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটির চারটি গুদাম সিলগালা করা হয়। ওই প্রতিষ্ঠানটির মালিকও শেখ নুর ইসলাম।