মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ব্রেন্ট ক্রুডের দাম ১০১ ডলার ছাড়িয়ে গেছে।

ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩৩ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৫৩ ডলারে উঠেছে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ডব্লিউটিআইয়ের দাম বেড়ে দাঁড়িয়েছে ৮৯ দশমিক ৩৯ ডলারে।

উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগের কারণে তেল সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ায় বিশ্ববাজারে তেলের দামও ঊর্ধ্বমুখী হচ্ছে।