ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত সভায় প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেওয়া হয়।

প্রতীক বরাদ্দের পাশাপাশি সভায় নির্বাচনী প্রচারণায় আচরণবিধি মেনে চলা এবং নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রার্থীদের সঙ্গে আলোচনা করা হয়। প্রতীক পাওয়ার পরপরই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন।

উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মির্জা ফয়সল আমিন, জামায়াতের দেলাওয়ার হোসেন, খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী, ইসলামী আন্দোলনের খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

এর আগে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।