বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সঙ্গে বৃহস্পতিবার বিকেলে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

আবরার ফাহাদ বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তিনি তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করতেন।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ভারত-বাংলাদেশ সম্পর্ক, চুক্তি ও পানি বণ্টন নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার পর ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে হলের একটি কক্ষে ডেকে নেয়। সেখানে রাতভর নির্যাতনের পর আবরার ফাহাদের মৃত্যু হয়।