কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতির বিষয়ে চুক্তিতে পৌঁছেছে বাংলাদেশ ও আজারবাইজান। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে বুধবার দুই দেশের মধ্যে এ চুক্তি সই হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভ নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির ফলে দুই দেশের কূটনৈতিক ও অফিসিয়াল বা সরকারি পাসপোর্টধারীরা ভিসা অব্যাহতির সুবিধা পাবেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়। বর্তমানে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্বে রয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।