বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষকতার মর্যাদা বৃদ্ধি, শিক্ষকদের অধিকার ও পেশাগত দক্ষতা উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়।