দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৯ জনে।
একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ১ হাজার ৮৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯২ হাজার ২১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ৮৬ হাজার ১৫২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।