গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৯০২ ডেঙ্গু রোগী।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭১ জনে। আর বছরের শুরু থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮ হাজার ৩৬০ জন।

নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৪০১ জন ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে), এরপর খুলনা বিভাগে ৩০৬ ও চট্টগ্রাম বিভাগে ২৭২ জন রয়েছেন। এছাড়া বরিশালে ২১৬, ঢাকা দক্ষিণে ২২৩, ঢাকা উত্তরে ২০৬, রাজশাহীতে ১০৫, ময়মনসিংহে ৯৮, রংপুরে ৬৬ এবং সিলেটে ৯ জন ভর্তি হয়েছেন।