দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছুটি নিশ্চিত করতে আগামী ১৭ অক্টোবর শনিবার নিয়মিত কর্মদিবস হিসেবে সরকারি অফিস-আদালত খোলা থাকবে।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবর বৃহস্পতিবার অতিরিক্ত এক দিনের সরকারি ছুটির প্রস্তাব অনুমোদন করা হয়। এর সঙ্গে মহানবমী, বিজয়া দশমী এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী ও ২১ অক্টোবর বিজয়া দশমীর ছুটি রয়েছে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।