চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নুরুল্লাপুর এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

অভিযানকালে ঘরের খাটের নিচে লুকিয়ে রাখা ২২ হাজার ইয়াবা এবং একটি মোটরসাইকেলের ভেতর থেকে আরও ১২০ পিস ইয়াবা পাওয়া যায়।

তবে অভিযানের খবর পেয়ে কথিত মূলহোতা ফারহান রানা পালিয়ে যায়। তাকে ও তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।