৪৯তম বিসিএসের সুপারিশের ভিত্তিতে দ্বিতীয় দফায় আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

এর আগে ৩০ সেপ্টেম্বর ৬১১ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছিল। পুলিশ ভেরিফিকেশনের কারণে অনেক সুপারিশপ্রাপ্ত বাদ পড়েছেন—এমন অভিযোগ তুলে তখন আন্দোলনও করেছিলেন তারা।

নতুন নিয়োগপ্রাপ্তদের আগামী ১২ অক্টোবরের মধ্যে নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগ না দিলে নিয়োগ বাতিল বলে গণ্য হবে।