<p>কখনো বড় পর্দায়, কখনো বা ফটোশুটে—ভিন্ন ভিন্ন রূপে নিজেকে হাজির করতে দেখা যায় অপু বিশ্বাসকে। তবে এবার ফটোশুটের নতুন লুকের পাশাপাশি ভক্তদের নজর কেড়েছে বই আর লাইব্রেরির আবহ। হাতে ‘গীতাঞ্জলি’, চারপাশে সারি সারি বই—এমন নান্দনিক আয়োজনে ক্যামেরার সামনে ধরা দিলেন এই অভিনেত্রী।
<p/><p>সম্প্রতি নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেন অপু। সেখানে তাকে ধূসর-বাদামি আভাযুক্ত স্টাইলিশ টু-পিস স্যুটে দেখা গেছে। পোশাকের পাশাপাশি তার হাতে থাকা বইটিই যেন ছবিগুলোর অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।
<p/><p>অপুর হাতে ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘গীতাঞ্জলি’। কখনো বইয়ের পাতায় চোখ রেখে, আবার কখনো বইটি সঙ্গে নিয়ে নানা ভঙ্গিতে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। পুরো ফটোশুটটি করা হয়েছে একটি লাইব্রেরিতে, যেখানে সাজানো ছিল অসংখ্য বই।
<p/><p>ছবিগুলোর সঙ্গে ভবিষ্যৎ নিয়ে একটি অনুপ্রেরণামূলক বার্তাও দিয়েছেন অপু। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভবিষ্যৎ অনুমানের সবচেয়ে সেরা উপায় হলো ভবিষ্যৎটা নিজেই তৈরি করে নেওয়া।’ তার এমন ব্যতিক্রমী উপস্থিতি দেখে প্রশংসা করেছেন ভক্তরাও।<p/><p>বর্তমানে অভিনয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন অপু বিশ্বাস। কামরুজ্জামান রোমানের পরিচালনায় ‘শিকার’ সিনেমার শুটিং করেছেন তিনি। সিনেমাটির বড় অংশের শুটিং হয়েছে নেপালে। তবে নায়ক মরতুজা পলাশ বর্তমানে কারাগারে থাকায় সিনেমাটির বাকি কাজ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এতে অপু ও পলাশের পাশাপাশি অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার, খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্যসহ অনেকে।
<p/>
গ্ল্যামারের বাইরে বই হাতে ভিন্ন আবহে অপু বিশ্বাস।
মন্তব্য
প্রথম মন্তব্যটি করুন।