<p>তারকার সাজ, পোশাক কিংবা চেহারার ছোট্ট কোনো বৈশিষ্ট্যও কখনো কখনো ভক্তদের আগ্রহের কারণ হয়ে ওঠে। ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলের ক্ষেত্রেও ঘটেছে তেমনই। সম্প্রতি একটি উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে নিজের অভিনয় ও সৌন্দর্যের পাশাপাশি ঠোঁটের নিচের একটি তিল নিয়ে কৌতূহলের জন্ম দিয়েছেন তিনি।<p/><p>অনুষ্ঠানে কেয়া পায়েলের ঠোঁটের নিচের তিল নিয়ে প্রশ্ন করা হলে সামনে আসে বিষয়টির পেছনের গল্প। এই তিলটি আগে থেকেই ছিল কি না, নাকি নতুন করে যোগ হয়েছে—এমন প্রশ্নই ঘুরছিল ভক্তদের মধ্যে। জবাবে অভিনেত্রী নিজেই জানালেন, তিলটি নিয়ে তার একটি পুরোনো গল্প রয়েছে।<p/><p>কেয়া পায়েল বলেন, আগে তার ঠোঁটের নিচে তিল ছিল। তবে একসময় সেটি সরিয়ে ফেলেছিলেন তিনি। পরে নিজের সেই আগের চেহারাটিই যেন মিস করতে শুরু করেন। আর সেই কারণেই আবারও ঠোঁটের নিচে তিলের আবহ ফিরিয়ে এনেছেন অভিনেত্রী।
<p/><p>তার ভাষায়, ‘এখানে আমার আগেও তিল ছিল, যেটাকে আমি রিমুভ করে ফেলেছিলাম। এখন মনে হচ্ছে, আমি আমার আগের তিলটাকে মিস করছি। এই জন্য আমি আবার একটু দিয়েছি।’<p/><p>অভিনেত্রীর এই কথার পর তার ‘তিল রহস্য’ নিয়ে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে। অর্থাৎ নতুন কোনো রহস্য নয়, বরং নিজের পুরোনো লুকের প্রতি ভালো লাগা থেকেই আবার ঠোঁটের নিচে সেই পরিচিত তিল ফিরিয়ে এনেছেন কেয়া পায়েল।<p/>