মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানিয়েছে প্রসিকিউশন। সোমবার (৫ অক্টোবর) সুপ্রিম কোর্টে এ আপিল করা হয়।
এর আগে জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। তবে অভিযোগ ও অপরাধের গুরুত্বের তুলনায় এ সাজা যথেষ্ট নয় বলে মনে করছে প্রসিকিউশন।
এ কারণে ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য উচ্চ আদালতের হস্তক্ষেপ চেয়ে আপিল করা হয়েছে।