শিশুরাই দেশের ভবিষ্যৎ উল্লেখ করে সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, তাদের দক্ষ, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার গুরুত্বপূর্ণ দায়িত্ব শিক্ষকদের।

সোমবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর কলাবাগানে লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের অগ্রগতির জন্য শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধও গড়ে তুলতে হবে। পাশাপাশি প্রচলিত শিক্ষাব্যবস্থায় পরিবর্তন এনে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষকদের আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।

পরে বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।