আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের একাধিক গাড়িতে আগুন দেওয়া এবং পুলিশের একটি গাড়ি ও একটি ভেকু ভাঙচুরের ঘটনা ঘটে।
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন। পাশাপাশি একটি ভেকু ও পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।