রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোস্তাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মোহাম্মদপুরের ইকবাল রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবদুল্লাহ আল মামুন।
উল্লেখ্য, মোস্তাক আহমেদ রুহী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
পরবর্তীতে ২০২৪ সালের আগস্ট মাসে তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা, মারপিট, প্রতারণা এবং হত্যার হুমকির অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়।