দেশের বাজারে সব ধরনের সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুসের নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ হাজার ৫৭৪ টাকা কমে ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৩৪১ টাকা কমে ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা।

বাজুস জানিয়েছে, অলংকার বিক্রির ক্ষেত্রে নির্ধারিত দরের সঙ্গে মজুরি ও প্রযোজ্য ভ্যাট থাকবে। একই সঙ্গে অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে নির্ধারিত হারে মূল্য সমন্বয় করতে হবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দর কার্যকর থাকবে।