নতুন নকশা ও বৈচিত্র্যময় ফ্যাশন আয়োজনে জমে উঠেছে প্যারিস ফ্যাশন উইক। বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলোর ২০২৭ সালের বসন্ত-গ্রীষ্মকালীন সংগ্রহের প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশের মডেল ও তারকারা অংশ নিয়ে নজর কেড়েছেন।

প্যারিসের আয়োজনে লরিয়াল প্যারিসের সঙ্গে দেখা গেছে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন, মার্কিন অভিনেত্রী ভায়োলা ডেভিস, ইভা লঙ্গোরিয়া এবং কানাডীয় সংগীতশিল্পী সেলিন ডিওনকে। ঐশ্বরিয়া রাই বচ্চনের পাশাপাশি রিম খেরিচিও লরিয়াল প্যারিসের আয়োজনে অংশ নেন।

এ ছাড়া ক্রিশ্চিয়ান ডিওর, মেরি আদাম-লিনেয়ার্ট, ওয়েইনসান্তো ও ম্যাক্সোসা আফ্রিকার নতুন সংগ্রহে বৈচিত্র্যময় পোশাক ও নকশা প্রদর্শিত হয়। আফ্রিকান ফ্যাশনশৈলী, আধুনিক কাট ও রঙের বৈচিত্র্যও ছিল এবারের আয়োজনে উল্লেখযোগ্য।

২৮ ও ২৯ সেপ্টেম্বর প্যারিসে অনুষ্ঠিত বিভিন্ন আয়োজনের ছবি ও তারকাদের উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যম ও ফ্যাশন অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।