রাজধানীর প্রগতি সরণিতে পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় ১৪৪ বোতল বাংলা মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি সিএনজিচালিত অটোরিকশার চালককে আটক করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে গুলশান ট্রাফিক বিভাগের নিয়মিত তল্লাশির সময় এ ঘটনা ঘটে।
অভিযানে নেতৃত্ব দেওয়া ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) দেলোয়ার হোসেন জানান, নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় গাড়িতে থাকা এক ব্যক্তি দ্রুত পালিয়ে গেলে পুলিশের সন্দেহ হয়।
পরে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে তিনটি বস্তার ভেতরে মোড়ানো অবস্থায় ১৪৪ বোতল বাংলা মদ পাওয়া যায়। এ ঘটনায় গাড়ির চালককে আটক করা হয়েছে।