রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৫৯টি মামলা করা হয়।
সোমবার সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, নগরীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে এসব গ্রেফতার করা হয়েছে।
অভিযানে মিরপুর থেকে সর্বোচ্চ ৮১ জন গ্রেফতার হন। এছাড়া ওয়ারীতে ৬৬, তেজগাঁওয়ে ৬১, মতিঝিলে ৫৪, উত্তরায় ৪৮, লালবাগে ৩৫, রমনায় ২৮, গুলশানে ২৫ এবং ডিবির অভিযানে ১৬ জনকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে বিদেশি পিস্তল, রিভলভার, গুলি, ২১ হাজার ৬৭২টি ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এছাড়া অপরাধ ও ছিনতাইয়ে ব্যবহৃত ৩২৪টি মোবাইল ফোন, ট্যাব, ট্রাঙ্ক ও নগদ টাকা উদ্ধার এবং এক ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।