রাজধানীর আদাবরে বাইতুল আমান হাউজিংয়ে ঢাকা কলেজ অব ফিজিওথেরাপির কিচেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকাল পৌনে ১০টার দিকে ১৪ নম্বর রোডের এসকে টাওয়ারে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কচি জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কিচেন থেকেই আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলে।